• বেলাইন বন্দে ভারত
    বর্তমান | ২৮ এপ্রিল ২০২৬
  • মুম্বই থেকে সোলাপুর যাওয়ার পথে লাইনচ্যুত বন্দে ভারত এক্সপ্রেস। সোমবার সন্ধ্যায় পুনে স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। রেল জানিয়েছে, ক্রসিংয়ের উপর দিয়ে যাওয়ার সময় ট্রেনটির চতুর্থ কামরার চাকা লাইনচ্যুত হয়। প্রচণ্ড শব্দে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। তবে, গতি কম থাকায় বড়ো বিপদ ঘটেনি। কোনো হতাহতের খবরও নেই। তবে বন্দে ভারতের মতো ট্রেন বেলাইন হওয়ায় যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
  • Link to this news (বর্তমান)