• মমতাকে নিয়ে কুরুচিকর ভিডিয়ো, ব্যবস্থা নেওয়ার নির্দেশ কমিশনের
    বর্তমান | ২৮ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দ্বিতীয় দফার ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মিমের ভিডিয়ো ছড়িয়ে পড়ার ঘটনায় পুলিশকে পদক্ষেপ করতে বলল নির্বাচন কমিশন। ওই ভিডিয়ো নিয়ে কোনো অভিযোগ না-থাকা সত্ত্বেও স্বতঃপ্রণোদিতভাবে পুলিশকে পদক্ষেপ করতে বলেছে কমিশন। সূত্রের খবর, ওই ভিডিয়ো নিয়ে তথ্য-প্রযুক্তি আইনে মামলা রুজু হতে পারে। গত শনিবার চক্রবেড়িয়ায় মুখ্যমন্ত্রীর সভার অদূরে মাইক বাজিয়ে প্রচার করে বিজেপি। তার ফলে কয়েক মিনিটের সংক্ষিপ্ত ভাষণ দিয়েই তা শেষ করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ঘটনাকে কেন্দ্র করে ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল। নজরে আসতেই পদক্ষেপের নির্দেশ দিল কমিশন।
  • Link to this news (বর্তমান)