• প্রচারের শেষ দিনে সোনারপুরে 'আক্রান্ত' রাজন্যা হালদার, হামলার অভিযোগ-পাল্টা অভিযোগে তপ্ত রাজনীতি
    News18 বাংলা | ২৮ এপ্রিল ২০২৬
  • সোনারপুর: প্রচারের শেষ লগ্নে সোনারপুরে উত্তেজনা চরমে। দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ২৬ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী রাজন্যা হালদারকে ঘিরে সংঘর্ষের ঘটনায় সরগরম হয়ে উঠেছে এলাকার রাজনীতি।

    রাজন্যা হালদারের অভিযোগ, এক ব্যক্তির সার্টিফিকেট সংক্রান্ত সমস্যা মেটাতে তিনি স্থানীয় কাউন্সিলর রেশমা মণ্ডলের স্বামী শাহেনশা মণ্ডলের কাছে যান। সেই সময় আচমকা হামলা চালানো হয় বলে দাবি তাঁর। আক্রান্ত যুবককে বাঁচাতে গিয়ে তিনি নিজেও এবং তাঁর সঙ্গীরাও হামলার শিকার হন। এই ঘটনায় শাহেনশা মণ্ডল-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

    ঘটনার তীব্র নিন্দা করেছে আইএসএফ এবং নির্দল প্রার্থীর পাশে থাকার বার্তা দিয়েছে। তবে পাল্টা অভিযোগও উঠেছে। রাজন্যা হালদার ও তাঁর স্বামী প্রান্তিকের বিরুদ্ধে লোকজন নিয়ে হামলা চালানোর অভিযোগে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

    অন্যদিকে, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেশমা মণ্ডল সমস্ত মারধরের অভিযোগ অস্বীকার করে জানান, বহিরাগতদের এনে এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করা হয়েছে। প্রচারের শেষ দিনে এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে সোনারপুরের রাজনৈতিক পরিস্থিতি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (News18 বাংলা)