• বুধে স্বাভাবিক নিয়মেই চলবে লোকাল ট্রেন-মেট্রো?
    এই সময় | ২৮ এপ্রিল ২০২৬
  • বুধবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। রাজ্যের মোট ৮টি জেলায় ১৪২টি কেন্দ্রে নির্বাচন হবে। ভোটের কারণে ইতিমধ্যেই কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ একাধিক জেলা থেকে বাস তুলে নেওয়া হয়েছে। ফলত, বুধবার সরকারি বা একাধিক বেসরকারি অফিস ছুটি থাকলেও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের সমস্যার মধ্যে পড়তে হতে পারে। এমত অবস্থায় বুধবার কি ট্রেন ও মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে?

    পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ ডিভিশনে ট্রেন চলাচল রবিবারের টাইম-টেবিল অনুযায়ী চলবে। অর্থাৎ, রবিবার শিয়ালদহ ডিভিশনে, যে রকম ট্রেনের টাইম থাকে সেই মতোই চলবে। যে ট্রেন ক্যান্সেল থাকে, তা চলবে না।

    তবে, শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, এসি লোকালের (রানাঘাট-বনগাঁ-শিয়ালদহ লোকাল (আপ এবং ডাউন) ক্ষেত্রে রবিবারের নিয়মটি মানা হবে না। সোমবার থেকে শনিবার, শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন রুটে যে টাইম মেনে এসি লোকাল চলে, বুধবার ভোটের দিনও সেই সময় মেনেই চলবে এসি লোকাল ট্রেন।

    এ বার আসা যাক মেট্রোর বিষয়ে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এসএস কান্নান জানান, মেট্রো চলাচলের ক্ষেত্রেও কোনও পরিবর্তন নেই। সপ্তাহের অন্যান্য দিনের মতোই মেট্রো পরিষেবা মিলবে।

  • Link to this news (এই সময়)