বুধবার দ্বিতীয় দফার নির্বাচনে দিন দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর শাখার ২৩ জোড়া ই এম ইউ লোকাল পরিষেবা বাতিল করা হয়েছে। সাধারণত যে ২৩ জোড়া ইএমইউ লোকাল পরিষেবা রবিবার ও জাতীয় ছুটির দিনে বাতিল থাকে সেইগুলো বুধবারও বাতিল থাকবে বলে ঘোষণা করেছে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর শাখা।
৩৮৭০৩, ৩৮৪০৩, ৩৮১০৩, ৩৮৩০৩, ৩৮৪০৯, ৩৮১০৫, ৩৮৪১৭, ৩৮৪২১, ৩৮৭১৩, ৩৮৭১৫, ৩৮৭১৭, ৩৮৪৩৫, ৩৮৪৪৩, ৩৮৪৪৫, ৩৮৪৪৯, ৩৮৩১৩, ৩৮৪৫১, ৩৮৩১৯, ৩৮৯০৯, ৩৮৯১১, ৩৮৯১৭, ৩৮০৩১, ৩৮০৩৩ ট্রেনগুলো বাতিল করা হয়েছে।
৩৮৩০৬, ৩৮৪০৮, ৩৮৩০৮, ৩৮৪১২, ৩৮৪১৪, ৩৮৭০৮, ৩৮৭১২, ৩৮১০৪, ৩৮৪১৮, ৩৮১০৬, ৩৮৩১২, ৩৮৪২৬, ৩৮৪৩৪, ৩৮৪৩৬, ৩৮৭২২, ৩৮৭২৪, ৩৮৪৫০, ৩৮৪৫৬, ৩৮৯১৪, ৩৮৯১৬, ৩৮৯২২, ৩৮০৩২, ৩৮০৩৬ নম্বরের ট্রেনগুলো বাতিল করা হয়েছে।
অন্যান্য সমস্ত ইএমইউ লোকাল পরিষেবা নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী চলবে বলে জানানো হয়েছে। কী কারণে ট্রেনগুলি বাতিল করা হয়েছে তার জন্য রেল কর্তৃপক্ষ স্পষ্ট কিছু না বললেও সূত্র মারফত জানা গিয়েছে ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের জন্যই ট্রেনগুলি বাতিল করা হয়েছে।