• ফলতার যুগ্ম বিডিও-কে সরাল কমিশন
    আজকাল | ২৯ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: দ্বিতীয় দফার ভোটের আগে বাকি আর মাত্র কয়েক ঘন্টা। তার আগেই ফলতার যুগ্ম বিডিও সৌরভ হাজরাকে বদল করল কমিশন। 

    জানা গিয়েছে, পক্ষপাতিত্বের অভিযোগে সৌরভ হাজরাকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

    সৌরভ হাজরাকে ফলতার যুগ্ম বিডিও পদ থেকে সরিয়ে পুরলিয়ার সদরে যুগ্ম বিডিও পদেই পাঠানো হয়েছে। এই বদলির নির্দেশ অবিলম্বে কর্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে।

    ভোটের নির্ঘন্ট ঘোষণার দিন থেকেই সরকারি প্রশাসনের আধিকারিকদের রদবদল শুরু করেছিল কমিশন। সরানো হয়েছিল রাজ্যের মুখ্যসচিব ও পুলিশের ডিজিকে। তারপর থেকে বহু আধিকারিককে বদলি করা হয়েছে। ভোটের কয়েক ঘন্টা আগেও সেই ধারা জারি রয়েছে। 

    গত ২৯ মার্চ নন্দীগ্রামের দু'টি ব্লক-সহ রাজ্যের মোট ৮৩টি ব্লকের বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসার (এআরও)-কে বদলি করেছিল নির্বাচন কমিশন। সবচেয়ে বেশি সংখ্যক বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসারকে বদলি করা হয়েছে পূর্ব মেদিনীপুরে।
  • Link to this news (আজকাল)