• দ্বিতীয় দফাতেও নজিরবিহীন নিরাপত্তা,কোথায় কত বাহিনী?
    আজকাল | ২৯ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:  ২৯ এপ্রিল অর্থাৎ বুধবার দ্বিতীয় দফার নির্বাচন বঙ্গে। কলকাতা, দুই ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গুরুত্বপূর্ণ কেন্দ্রে নির্বাচন রয়েছে। প্রথম দফায় সাফল্যের পর দ্বিতীয় দফাতেও শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর কমিশন। ফলে, নিরাপত্তার ক্ষেত্রে কোনও খামতি রাখছে না তারা। এদিন কমিশনের তরফে এক নির্দেশিকা প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়, দ্বিতীয় দফার নির্বাচনে কোন কেন্দ্রে কত কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। মোট ২৩৪৩ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে।

    কোথায় কত বাহিনী?বারাসাত পুলিশ জেলা ১১৪ কোম্পানিবনগাঁ পুলিশ জেলা ৬৩ কোম্পানিবসিরহাট পুলিশ জেলা ১২৪ কোম্পানিবিধাননগর পুলিশ কমিশনারেট ৫১ কোম্পানি

    ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ১৬০ কোম্পানিসুন্দরবন পুলিশ জেলা ১১৪ কোম্পানিবারুইপুর পুলিশ জেলা ১৬২ কোম্পানিডায়মন্ড হারবার পুলিশ জেলা ১৩৭ কোম্পানি

    হাওড়া গ্রামীণ পুলিশ জেলা ১৪৭ কোম্পানিহাওড়া পুলিশ কমিশনারেট ১১১ কোম্পানিকৃষ্ণনগর পুলিশ জেলা ১৫৯ কোম্পানিরানাঘাট পুলিশ জেলা ১২৮ কোম্পানি

    চন্দননগর পুলিশ কমিশনারেট ৮৭ কোম্পানিহুগলি গ্রামীণ পুলিশ জেলা ২৩৬ কোম্পানিপূর্ব বর্ধমান জেলা ২৬৩ কোম্পানিআসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট ১৩ কোম্পানিকলকাতা পুলিশ কমিশনারেট ২৭৪ কোম্পানি

    ২৯ এপ্রিল শেষ দফার ভোট। ১৪২টি আসনে ভোটগ্রহণ করা হবে। এই পর্বে ভোট রয়েছে- পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া জেলায়।

    কোন জেলায় কত আসনে ভোট ?পূর্ব বর্ধমান জেলা (১৬)খণ্ডঘোষ, রায়না, জামালপুর, বর্ধমান দক্ষিণ, বর্ধমান উত্তর, মন্তেশ্বর, কালনা, মেমারি, ভাতার, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, গলসি, পূর্বস্থলী উত্তর ও পূর্বস্থলী দক্ষিণ।

    হুগলি জেলা (১৮)সিঙ্গুর, চাঁপদানি, উত্তরপাড়া, শ্রীরামপুর, চুঁচুড়া, বলাগড়, চন্দননগর, পাণ্ডুয়া, হরিপাল, জাঙ্গিপাড়া, চণ্ডীতলা, সপ্তগ্রাম, তারকেশ্বর, ধনেখালি, আরামবাগ, পুরশুড়া, গোঘাট ও খানাকুল।

    হাওড়া জেলা (১৬)হাওড়া উত্তর, হাওড়া মধ্য, বালি, শিবপুর, সাঁকরাইল, পাঁচলা, হাওড়া দক্ষিণ, উলিবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, বাগনান, শ্যামপুর, উদয়নারায়ণপুর, আমতা, জগৎবল্লভপুর, ডোমজুড়। 

    কলকাতা (১১)ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, চৌরঙ্গী, এন্টালি, বেলেঘাটা, কলকাতা বন্দর, জোড়াসাঁকো, মানিকতলা, শ্যামপুকুর, কাশীপুর-বেলগাছিয়া।

    দক্ষিণ ২৪ পরগনা (৩১)গোসাবা, বাসন্তী, কুলতলি, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, বারুইপুর পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কসবা, যাদবপুর, সোনাপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ।

    উত্তর ২৪ পরগনা (৩৩)বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুড়িয়া, হাবরা, অশোকনগর, আমডাঙা, বিজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর , খড়দা, দমদম উত্তর, পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট নিউটাউন, বিধাননগর, রাজারহাট গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসাত, দেগঙ্গা, হাড়োয়া, মীনাখাঁ, সন্দেশখালি, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ।

    নদিয়া জেলা (১৭)করিমপুর, তেহট্ট, পলাশীপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ, শান্তিপুর, রানাঘাট উত্তর-পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর-পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদা, কল্যাণী, হরিণঘাটা। 

     
  • Link to this news (আজকাল)