ভোটের ডিউটি করতে এসে অসুস্থ কলকাতা পুলিশের কনস্টেবল
আজকাল | ২৯ এপ্রিল ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: ভোটের ডিউটি করতে এসে অসুস্থ হয়ে পড়লেন কলকাতা পুলিশের এক কনস্টেবল। মঙ্গলবার ইডেন গার্ডেনের ক্লাব হাউজের সামনে কলকাতা পুলিশের ওই কনস্টেবল অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ উঠছে। ঘটনাস্থলে ঊর্দ্ধতন কর্তৃপক্ষ কেউ নেই বলেও অভিযোগ উঠেছে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
২৯ এপ্রিল শেষ দফার ভোট। ১৪২টি আসনে ভোটগ্রহণ করা হবে। এই পর্বে ভোট রয়েছে- পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া জেলায়।
কোন জেলায় কত আসনে ভোট ?পূর্ব বর্ধমান জেলা (১৬)খণ্ডঘোষ, রায়না, জামালপুর, বর্ধমান দক্ষিণ, বর্ধমান উত্তর, মন্তেশ্বর, কালনা, মেমারি, ভাতার, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, গলসি, পূর্বস্থলী উত্তর ও পূর্বস্থলী দক্ষিণ।