• 'ভবানীপুরে রিগিং করতে আঙুলের গ্লাভস অর্ডার করেছে TMC', বিস্ফোরক শুভেন্দু
    আজ তক | ২৯ এপ্রিল ২০২৬
  • দ্বিতীয় দফা নির্বাচনের ঠিক কয়েক ঘণ্টা আগে বিস্ফোরক অভিযোগ তুললেন ভবানীপুরের BJP প্রার্থী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস ভবানীপুরে ভোট রিগিং করার প্রচেষ্টা চালাচ্ছে। তার জন্য অর্ডার করা হয়েছে আঙুলের বিশেষ ধরনের গ্লাভস। ঘটনাটি ঠিক কী?

    শুভেন্দু বলেন, 'বুথের পর বুথে আমরা এই ধরনের একাধিক ঘটনার হদিশ পেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় এখন সময়ের অপেক্ষা মাত্র। শেষ ভোট না পড়া পর্যন্ত কাল আমি অপেক্ষা করবI তারপর তৃণমূলকে কভারের পিছনে কীকরে দৌড় করাতে হয় দেখাব।' ভোটগ্রহণ কেন্দ্রে আঙুলের কভার পরে বুথে গিয়ে ভোট দেবেন তৃণমূলের কর্মীরা। কালি দেওয়ার পরে সেই কভার বুথ থেকে বেরিয়ে খুলে ফেলবেন তাঁরা। কারচুপির উদ্দেশ্যেই এই সব করা হবে বলে দাবি শুভেন্দুর। 

    শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই এই মর্মে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং FIR দায়েরের আর্জি জানিয়েছেন। তবে এ সবের মধ্যেই তৃণমূল কংগ্রেস চূড়ান্ত হারের সম্মুখীন হবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'হাইকোর্টে যেমন কানমলা খেয়েছেন, বুধবার সকাল থেকে ভবানীপুরের জনগণ আপনাদের কানমলা দেবে। যে ব্যবস্থা কমিশন নিয়েছে, যে ভাবে সক্রিয় হয়েছে পুলিশ পর্যবেক্ষক, পুলিশের একটা অংশ যে ভাবে নিরপেক্ষ হয়ে গিয়েছে, জেগে গিয়েছে জনতা। ভোট পাবেন না মমতা। মানুষ পরিবর্তনের পক্ষে। বুধবার সকাল ৬টা থেকে লাইন দেবেন ভোটারেরা। আগে ভোট দেবেন। পরে প্রাতঃরাশ করবেন।'

    বুধবার দ্বিতীয় দফার ভোটগ্রহণ রাজ্যের ১৪২টি আসনে। তার মধ্যে রয়েছে ভবানীপুরও। ফলত শুভেন্দুর এই অভিযোগের পর বিশেষ ভাবে নজর থাকবে এই কেন্দ্রে। 

     
  • Link to this news (আজ তক)