কমিশনের নজরে এ বার বাল্ব ক্যামেরা।
রাত পোহালেই রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন (assembly election)। তার আগেই বেশ কয়েকটি বুথে ‘বাল্ব ক্যামেরা’ লাগানোর খবর পেয়েছে নির্বাচন কমিশন।
আসলে বাল্ব ক্যামেরা লাগানো থাকে বাল্বের ভিতর। যেখানে ফিলামেন্ট থাকে, তার উপরেই থাকে একটি ছোটো ক্যামেরা। বাজারে এই ক্যামেরার দাম প্রায় ১৫০০ থেকে ২৫০০-এর মধ্যে।
বুধবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। কমিশন সূত্রে খবর, তার আগেই এমনই বেশ কয়েকটি বুথে এই বাল্ব ক্যামেরার (bulb camera) হদিশ মিলেছে। ইতিমধ্যেই কমিশনের তরফে দায়িত্বে থাকা সমস্ত পুলিশ অবজ়ার্ভার, জেনারেল অবজ়ার্ভার এবং প্রিজাইডিং অফিসারদের বিষয়টি জানানো হয়েছে। কোনও বুথের ভিতর ইভিএম-এর উপর সিলিং-এ যদি কোনও বাল্ব লাগানো থাকে, তাহলে সেটিকে ভালো করে চেক করে নিতে হবে বলে স্পষ্ট নির্দেশ নির্বাচন কমিশনের।
নির্বাচনের দিন যদি কোনও বুথ থেকে এ রকম অভিযোগ আর আসে, তাহলে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে কমিশন (Election Commission)।
তবে, কোন জেলা বা বিধানসভা এলাকা থেকে এই বাল্ব লাগানোর অভিযোগ এসেছে, তা স্পষ্ট করেনি কমিশন।