• শুভেন্দুর ‘আঙুল’ দাবি, দ্বিতীয় দফার আগে শোরগোল
    আজকাল | ২৯ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:  রাত কাটলেই দ্বিতীয় দফার নির্বাচন বাংলায়। তবে তার আগেই কারচুপির কৌশলের অভিযোগে উত্তপ্ত ভবানীপুর। হেভিওয়েট এই কেন্দ্রে শুভেন্দু অধিকারীর এক দাবি নিয়ে জল্পনা তুঙ্গে। বিরোধী দলনেতার অভিযোগ, খাস কলকাতার ভবানীপুরে ভোট লুট ও ছাপ্পা মারতে নাকি সিলিকন ফিঙ্গার নকল আঙুল ব্যবহার করা হতে পারে। আর এই অভিযোগ প্রকাশ্যে আসতেই শাসক ও বিরোধী শিবিরের মধ্যে কোন্দল তুঙ্গে।

    শুভেন্দু অধিকারীর দাবি, ‘ভবানীপুর এলাকায় ৭৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস নাকি ৭৫০ নকল আঙুল কিনেছেন। তাঁর দাবি, তৃণমূল নিকৃষ্টমানের চোর। এবার চুরি করতে দেব না। এটা আঙুলের ওপর লাগানো থাকবে। নকল আঙুলের ওপর কালি লাগিয়ে বাইরে বেরিয়ে খুলে ফেলবে।’  

     
  • Link to this news (আজকাল)