• সন্ত্রাসের অভিযোগে DCRC-র বাইরে বিক্ষোভ, তৃণমূলকে নিশানা কুলতলির বিজেপি প্রার্থীর
    এই সময় | ২৯ এপ্রিল ২০২৬
  • সকাল ৭ টা থেকে শুরু হবে বিধানসভা নির্বাচনে রাজ্যের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। তার আগেই ডিসিআরসি সেন্টারের বাইরে বিক্ষোভ দেখালেন কুলতলির বিজেপি প্রার্থী মাধবী মহলদার। রাতের অন্ধকারে শাসকদলের লোকজন সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ তাঁর। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস।

    প্রথম দফার শান্তিপূর্ণ হয়েছিল। দ্বিতীয় দফার ভোটকেও শান্তিপূর্ণ করা চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে। এ বারের ভোটকেও অবাধ এবং শান্তিপূর্ণ করতে একাধিক পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন (Election Commmission)।

    তবে,ভোটগ্রহণ শুরুর আগেই অভিযোগ করল বিজেপি (BJP)। তাদের অভিযোগ, ভোটের আগের রাতে এলাকায় ভোটারদের ভয় দেখানো হচ্ছে। বুথ দখলের চেষ্টা চলছে বলেও দাবি বিজেপি কর্মীদের। এর প্রতিবাদেই দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে ডিসিআরসি সেন্টারের সামনে বিক্ষোভ দেখান কুলতলির (Kultali) বিজেপি প্রার্থী।

    মাধবী মহলদারের দাবি, ‘গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা চলছে।’ কমিশন নিরপেক্ষ ভূমিকা না নিলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

    যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। তাদের পাল্টা দাবি, হারের ভয়ে আগে ভাগেই অজুহাত খুঁজছে বিজেপি।

    ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)