আজকাল ওয়েবডেস্ক: দ্বিতীয় দফার ভোট চলাকালীন ফের একবার কমিশনকে কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো। তিনি এদিন সকাল থেকেই ভবানিপুরের বিভিন্ন এলাকায় গিয়ে পরিদর্শন করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন প্রক্রিয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন। তাঁর অভিযোগ, ‘বাইরে থেকে আনা পুলিশ পর্যবেক্ষকরা নিরপেক্ষভাবে কাজ না করে বিজেপির নির্দেশে কাজ করছেন।’
তিনি আরও বলেন, ‘পুলিশ পর্যবেক্ষকরা বিজেপির সুরে নাচছে। নির্বাচন তো মানুষের ভোটে হয়, পুলিশ বা নিরাপত্তা বাহিনীর দ্বারা নয়। তিনি আরও অভিযোগ করেন, ইলেকশন কমিশন প্রকাশ্যে তাঁদের দলকে হয়রানি করছে।’ এবিষয়ে ইতিমধ্যেই আদালত অবমাননার নোটিস পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
তাঁর দাবি, ‘কলকাতার চক্রবেরিয়া এলাকায় তৃণমূলের সমস্ত পোস্টার সরিয়ে ফেলা হয়েছে। এভাবেই কি নির্বাচন হয়?’—প্রশ্ন তোলেন তিনি। এছাড়াও তিনি বলেন, ‘বাইরে থেকে আনা পর্যবেক্ষকরা ভোটারদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়াচ্ছেন।’
তবে শেষ পর্যন্ত মানুষই নিজের ভোটাধিকার প্রয়োগ করবে বলে আস্থা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘এই বাহিনী বা পর্যবেক্ষকরা বেশিদিন থাকবে না, কিন্তু মানুষই শেষ কথা বলবে।’
২৯ এপ্রিল চলছে শেষ দফার ভোট। ১৪২টি আসনে ভোটগ্রহণ চলছে। এই পর্বে ভোট রয়েছে- পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া জেলায়।দ্বিতীয় দফার ভোট চলছে কোথায় কোথায়। দেখে নিন।কোন জেলায় কত আসনে ভোট ?পূর্ব বর্ধমান জেলা (১৬)খণ্ডঘোষ, রায়না, জামালপুর, বর্ধমান দক্ষিণ, বর্ধমান উত্তর, মন্তেশ্বর, কালনা, মেমারি, ভাতার, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, গলসি, পূর্বস্থলী উত্তর ও পূর্বস্থলী দক্ষিণ।