• ভবানীপুরে BJP-র বিরুদ্ধে গুরুতর অভিযোগ মমতার, বললেন...
    আজ তক | ২৯ এপ্রিল ২০২৬
  • বিজেপি রিগিং করছে। এভাবেই ভোটে জেতার চেষ্টা করছে। আজ সকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমন বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূল কর্মীরা মরে গেলেও ছাড়বে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

    পাশাপাশি তিনি দাবি করেন, গতকাল সারারাত তিনি জেগে ছিলেন। ববির বাড়িতে রাতে কেন্দ্রীয় বাহিনী চলে গিয়েছিল। এরপর তিনি বলেন, 'বাবাই (অসীম বসু, কলকাতার ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর) এত ভাল ছেলে, ওর বাড়িতে রাত ২টোর সময়ে CRPF গিয়ে হামলা করেছে। ওর বউ একা ছিল বাড়িতে। ওর ফোন কেড়ে নিয়েছে। লাথি মেরেছে বাড়িতে। হুমকি দিয়ে বলেছে বাবাই যেন পালাতে না পারে।' 

    নজিরবিহীন দৃশ্য
    দ্বিতীয় দফার ভোট চলছে বাংলায়। এই পর্বে ভোট রয়েছে কলকাতার ভবানীপুরে। সেখানেই দেখা গেল নজিরবিহীন চিত্র। সাধারণ মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের দিন দুপুরে নিজের কালীঘাটের বাসভবন থেকে বেরিয়ে ভোট দিতে যান। তিনি ভোট দেন পাড়ার মিত্র ইনস্টিটিউশন স্কুলে। তবে বুধবার দেখা গেল অন্য চিত্র। সকাল সকাল গাড়িতে বেরিয়ে পড়েছেন। চেতলা এলাকা ঘুরে দেখলেন তিনি। 


     
  • Link to this news (আজ তক)