• ‘অত্যন্ত জরুরি মহিলা ও যুবদের ভোটদান’, দ্বিতীয় দফাতেও রেকর্ড গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
    প্রতিদিন | ২৯ এপ্রিল ২০২৬
  • রাজ্যে দ্বিতীয় দফা ভোটের আগে সমাজমাধ্যমে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও রেকর্ড ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। বিশেষ করে মহিলা ও যুবদের ভোট দেওয়াটা অত্যন্ত জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রী। তাঁরা যাতে বিপুল সংখ্যায় ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেন সেই আহ্বান জানান তিনি। পাশাপাশি গণতন্ত্রকে আরও প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক করার আর্জি জানান মোদি।

    আজ রাজ্যে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন। রাজ্যের ৭ জেলার ১৪২টি আসনে নির্বাচন চলছে। ৭ টা থেকে বুথে বুথে ভোটগ্রহণ শুরু হয়েছে। আর তার আগেই রাজ্যের ভোটারদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, ‘আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর দ্বিতীয় দফা। আজ যাঁরা ভোট দিচ্ছেন তাঁদের সকলকে রেকর্ড সংখ্যায় ভোট দিয়ে আমাদের গণতন্ত্রকে আরও প্রাণবন্ত এবং অংশগ্রহণমূলক করে তোলার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে, এটি অত্যন্ত জরুরি যে পশ্চিমবঙ্গের নারী ও যুবশক্তি, বিপুল সংখ্যায় উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করুন।’

    গত ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হয়েছে। প্রথম দফায় রেকর্ড ভোটদান হয়েছে। ৯৩ শতাংশের বেশি ভোট পড়েছে। এবার দ্বিতীয় দফাতেও রেকর্ড ভোটের লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। সেই লক্ষ্যেই এবার বার্তা দিলেন নরেন্দ্র মোদি। ভোটদানের জন্য বিশেষ করে মহিলা ও যুবশক্তিকে আহ্বান জানান তিনি।
  • Link to this news (প্রতিদিন)