• ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, আটক তৃণমূল নেতা
    আজকাল | ২৯ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ভোটারদের প্রভাবিত করার অভিযোগে জয়নগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল নেতা ও জেলা পরিষদের সদস্য হাসনা বানু'র স্বামী মতিউর রহমানকে আটক করল বকুলতলা থানার পুলিশ।  

    পুলিশ সূত্রে খবর, গড়দেয়নি এলাকায় ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন মতিউর রহমান। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এরপরই তাঁকে আটক করা হয়। বকুলতলা থানার এক আধিকারিক জানান, “ভোটের দিন এলাকায় অশান্তি পাকানো বা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সেই নির্দেশ মেনেই তাঁকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।”  

    কমিশন সূত্রে জানানো হয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে 'জিরো টলারেন্স' নীতি নেওয়া হয়েছে।
  • Link to this news (আজকাল)