বাধ সাধল উত্তরীয়! কেন্দ্রীয় বাহিনীর বাধা মদন মিত্রকে
আজকাল | ২৯ এপ্রিল ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: ভোটের বাজারে তিনি বরাবরই সংবাদ শিরোনামে থাকতে পছন্দ করেন। এবারেও তার ব্যতিক্রম হল না। কামারহাটির একটি বুথে প্রবেশের সময় তাকে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। তারা জানায় গলায় উত্তরীয় পরে থাকার জন্য প্রার্থী মদন মিত্রের আইকার্ড দেখা যাচ্ছে না। ফলে তারা মদন মিত্রের কাছে আইকার্ড দেখতে চান। এই কথা শোনামাত্রই মদন মিত্র পাল্টা কেন্দ্রীয় বাহিনীর পরিচয়পত্র দেখতে চান। উভয়পক্ষের বাদানুবাদে পরিস্থিতি খানিকের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। পরে বাহিনী তাকে বুথের ভিতরে প্রবেশের অনুমতি দেয়।
দ্বিতীয় দফার ভোট চলছে কোথায় কোথায়। দেখে নিন।কোন জেলায় কত আসনে ভোট ?পূর্ব বর্ধমান জেলা (১৬)খণ্ডঘোষ, রায়না, জামালপুর, বর্ধমান দক্ষিণ, বর্ধমান উত্তর, মন্তেশ্বর, কালনা, মেমারি, ভাতার, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, গলসি, পূর্বস্থলী উত্তর ও পূর্বস্থলী দক্ষিণ।