• দ্বিতীয় দফার ভোটে দিকে দিকে নির্বিচারে লাঠিচার্জের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে
    বর্তমান | ২৯ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, আউসগ্রাম: প্রথম দফার পর দ্বিতীয় দফাতেও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বারবার উঠল অতি সক্রিয়তার অভিযোগ। উঠল নির্বিচারে লাঠিচার্জ থেকে মহিলাদের শৌচালয়ে ঢুকে যাওয়ার মারাত্বক অভিযোগ। তা সে কলকাতার ভবানীপুর হোক বা জেলার বিভিন্ন প্রান্তে। পূর্ব বর্ধমানের আউশগ্রাম বিধানসভার গেঁড়াই গ্রামের ৯, ১০, ১১ নাম্বার বুথে সাধারণ ভোটারদের উপর কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে। আউশগ্রাম ২ ব্লকের অমরপুর গ্রাম পঞ্চায়েতের গেঁড়াই উচ্চ বিদ্যালয়ে চলছে তিনটে বুথে ভোট গ্রহণ। সকাল থেকেই গ্রামের সংখ্যালঘু ভোটাদের বুথ গুলোতে কেন্দ্রীয় বাহিনীকে অতিসক্রিয় ভূমিকায় দেখা গেছে বলে অভিযোগ। 

    গ্রামের সাধারণ ভোটারদের পাশাপাশি বুথের তৃণমূল কংগ্রেসের কর্মীরাও লাঠিচার্জের অভিযোগ তোলে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। পাশাপাশি ৯ নং বুথে নির্বাচন কর্মীদের জল দেওয়ার বরাত পাওয়া ইনতাজ আলীকে ভাষা সমস্যার জন্য বেধড়ক মারধর করে কেন্দ্রীয় বাহিনী বলে অভিযোগ। পরে তাকে রাস্তায় ফেলে পালায়। 

    গ্রামবাসীদের অভিযোগ, বাড়ির মহিলাদের স্নানের ঘরেও ঢুকে গিয়ে মারধর করেছে বাহিনী। এমনকি তারা আহতদের চিকিৎসা করাতেও যেতে দিচ্ছে না। গোটা গ্রাম জুড়ে থমথমে পরিবেশ। 

    অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়ায় কেন্দ্রীয় বাহিনীর লাঠির আঘাতে আহত হয় এক শিশু। বাহিনীকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা।                      
  • Link to this news (বর্তমান)