• রায়দিঘির আন্দারমানি গ্রামে বিজেপি প্রার্থীকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান, উত্তেজনা এলাকায়
    বর্তমান | ২৯ এপ্রিল ২০২৬
  • সংবাদদাতা, বারুইপুর: রায়দিঘির বিজেপি প্রার্থী পলাশ রাণার বিরুদ্ধে ভোট প্রচারে বারংবার একাধিক দুর্নীতির অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। আজ, বুধবার দ্বিতীয় দফা নির্বাচন রাজ্যে। আর ভোটের দিন বিজেপি প্রার্থীকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল রায়দিঘি বিধানসভার শঙ্করপুর অঞ্চলের আন্দারমানি গ্রামে। অভিযোগ, ভোটের দিন সকালে  ওই এলাকায় পৌঁছাতেই বিজেপি প্রার্থী পলাশ রানাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের একাংশ ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন।

    ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেদিকে কড়া নজর নিরাপত্তা বাহিনীর। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়।

     অন্যদিকে, বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের হারাল নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ৪৬ নম্বর বুথে ইভিএম খারাপ থাকায় প্রায় এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তির শিকার হন ভোটাররা। খবর দেওয়া হয় নির্বাচন কমিশনকে।  সেক্টর অফিসার এসে মেশিন বদলে দিলে ফের ভোট শুরু হয়। নির্বাচন কেন্দ্রের ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলেন ভোটাররা।  
  • Link to this news (বর্তমান)