• অতীতের সব রেকর্ড ছাপিয়ে জয়ের আশায় তৃণমূল
    আজকাল | ৩০ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বাংলায় শেষ হল ভোটপর্ব। ২৩ এপ্রিল হয়েছিল প্রথম দফার ভোট। দ্বিতীয় দফার ভোট হল ২৯ এপ্রিল। ফল ঘোষণা আগামী ৪ মে। দুই পর্বেই ভোটের হার ৯০ শতাংশের বেশি। এই বিপুল ভোটদানের পর জয়ের ব্যাপারে আশাবাদী বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। 

    তৃণমূল সূত্রে খবর, তারা বড় ব্যবধানে জয়ের আশা করছে। বিধানসভা ভোটে সর্বোচ্চ আসন পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী।

    ভোটপর্ব মিটতেই শাসক দলের তরফে বলা হয়েছে, বারংবার বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া ও এসআইআর বিজেপির কাছে বুমেরাং হয়ে গেছে। তৃণমূলের তরফে অভ্যন্তরীণ সমীক্ষা করে দেখা গেছে, এই রাগ থেকেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন।

    তৃণমূল সূত্রে বলা হয়েছে, বারংবার ভিনরাজ্যে বাঙালিদের উপর অত্যাচার। এছাড়া আইপিএস অজয় সিং শর্মার মহিলাদের হুমকির ভিডিও এদিনের ভোটে প্রভাব ফেলেছে। মানুষের মনে এমন ধারণা তৈরি হয়েছিল, উত্তরপ্রদেশের একজন বহিরাগত কীভাবে বাঙালিদের হুমকি দিতে পারে।

    অভিষেক ব্যানার্জিও একই কথা বলেছিলেন। গুজরাটের ‘‌গুন্ডা’‌ অমিত শাহ কীভাবে বাঙালিদের বাড়িতে হুমকি দিতে পারেন!‌ 

    আমরা একাধিক এলাকায় সফলভাবে মহিলা ভোটারদের সংগঠিত করতে পেরেছি এবং যে জেলাগুলিতে আমরা কঠিন পরিস্থিতিতে ছিলাম, সেখানে পরিযায়ী শ্রমিকরা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

    আমাদের মূল্যায়ন যা দেখছি তাতে ২৩০ আসন পার করছি। নন্দীগ্রামে এগিয়ে আছি। ভবানীপুরে শুভেন্দু অধিকারী কোথাও নেই! আগামী ৪ মে রবীন্দ্র সঙ্গীতের সঙ্গে ডিজেও বাজবে।
  • Link to this news (আজকাল)