• প্রবল বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভাঙল হাসপাতালের দেওয়াল! চাপা পড়ে মৃত ৩ শিশু-সহ ৭
    প্রতিদিন | ৩০ এপ্রিল ২০২৬
  • প্রবল বৃষ্টিতে হাসপাতালের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল ৭ জনের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। মৃতদের মধ্যে রয়েছে তিন শিশু। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

    বুধবার বিকেল থেকে বেঙ্গালুরুর বিভিন্ন জায়গায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি এবং বজ্রপাত। সঙ্গে বইছে ঝোড়ে হাওয়া। সেই সময় লেডি কার্জন হাসপাতালে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, বৃষ্টিপাতের সময় হাসপাতাল চত্ত্বরের একটি দেওয়ালের নিচে আশ্রয় নিয়েছিলেন কয়েকজন। তাঁরা প্রত্যেকেই হকার ছিলেন। আচমকা দেওয়ালটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। চাপা পড়ে যান সাত জন। এরপরই হুলস্থুল পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। সূত্রের খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৭ জনের।

    গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহগুলিকে উদ্ধার করে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। 
  • Link to this news (প্রতিদিন)