• রানিনগরে ছাত্রীদের মারধরে অভিযুক্ত তিন যুবক গ্রেপ্তার
    বর্তমান | ৩০ এপ্রিল ২০২৬
  • সংবাদদাতা, ডোমকল: রানিনগরে কটূক্তির প্রতিবাদ করায় চার ছাত্রীকে মারধরের ঘটনায় পলাতক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম রুস্তম শেখ। তার বাড়ি রানিনগরের কাতলামারি এলাকায়। মঙ্গলবার রাতে রানিনগর থানা এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় অভিযুক্ত তিনজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।

    প্রসঙ্গত, সোমবার বিকেলে প্রশিক্ষণ কেন্দ্র থেকে  ফেরার সময় কাহারপাড়া ব্রিজের ওপরে চার ছাত্রীকে কটূক্তির অভিযোগ ওঠে তিন যুবকের বিরুদ্ধে। ওই কটূক্তির প্রতিবাদ করায় ছাত্রীদের বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। ঘটনায় একজন ছাত্রী গুরুতরভাবে জখমও হন। এরপরই ওই ঘটনায় অভিযোগ দায়ের করার দু’ঘন্টার মধ্যেই আমিনুল শেখ ও সাদ্দাম শেখ নামের দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরই মঙ্গলবার রাতে ওই ঘটনার অন্যতম অভিযুক্ত রুস্তম শেখকেও শেষপর্যন্ত পাকড়াও করে রানিনগর থানার পুলিশ।
  • Link to this news (বর্তমান)