• আক্রান্ত তৃণমূল নেতা
    বর্তমান | ৩০ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোট মিটতেই অশান্তি। বেহালার ১২৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল নেতা অঞ্জন দাসের উপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, ইট-লাঠি দিয়ে মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়। মারধর করা হয় তাঁর ৭-৮ জন সঙ্গীকেও। খবর পেয়ে বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় ঘটনাস্থলে যান। ঘটনার প্রতিবাদে বুধবার মধ্যরাত পর্যন্ত পর্ণশ্রী থানা ঘেরাও করে রাখেন তৃণমূল কর্মীরা। অঞ্জনবাবুর স্ত্রী সংহিতা দাস জানান, থানায় এফআইআর দায়ের করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)