• মে মাসে রাজ্যে কবে কবে বন্ধ থাকছে ব্যাঙ্ক? তালিকা রইল
    আজ তক | ৩০ এপ্রিল ২০২৬
  • রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) প্রতি মাস শুরু হওয়ার আগে ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করে। ২০২৬ সালের মে মাসের ছুটির তালিকা প্রকাশিত হয়েছে। ৩১ দিনের মে মাসটি ছুটিতে পরিপূর্ণ। এই মাসে মোট ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই ছুটিগুলির মধ্যে রয়েছে সাপ্তাহিক ছুটি, উৎসব এবং জয়ন্তী। তবে ব্যাঙ্ক ছুটি রাজ্যভেদে ভিন্ন হতে পারে। মে মাসে আপনার যদি ব্যাঙ্ক-সম্পর্কিত কোনও কাজ থাকে, তাহলে ব্যাঙ্কে যাওয়ার আগে আপনি এখানে ছুটির তালিকা দেখে নিতে পারেন। মে ডে, মহারাষ্ট্র দিবস, মহারানা প্রতাপ জয়ন্তী এবং বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশের অনেক বড় শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

    ২০২৬ সালের মে মাসে ব্যাঙ্কগুলো কবে বন্ধ থাকবে?

    পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক ছুটি

    সপ্তাহান্তে এই দিনগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে

    শুধুমাত্র আরবিআই (RBI) ছুটির তালিকা প্রস্তুত করে
    রিজার্ভ ব্যাঙ্ক  ছাড়া অন্য কোনও ব্যাঙ্ক  নিজের ইচ্ছেমত ছুটি নির্ধারণ করতে পারে না। RBI প্রতি মাসে ব্যাঙ্ক ছুটির তালিকা প্রস্তুত করে। এটিকে তিনটি ক্যাটাগরিতে নোটিফাই করা হয়য। প্রথমত নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট হলিডে, দ্বিতীয়ত রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট হলিডে এবং তৃতীয়ত ব্যাঙ্ক  অ্যাকাউন্ট বন্ধের দিন। স্থানীয় বিশ্বাস ও উৎসবের উপর ভিত্তি করে বিভিন্ন রাজ্যের ব্যাঙ্ক  ছুটি ভিন্ন ভিন্ন দিনে পড়ে। যদি ব্যাঙ্ক  ছুটির তালিকার বাইরে অন্য কোনও দিনে ব্যাঙ্ক বন্ধ থাকে, তাহলে আরবিআই এর জন্য একটি পৃথক সার্কুলার বা বিজ্ঞপ্তি জারি করে।

    আপনি ডিজিটাল ব্যাঙ্কিং ব্যবহার করতে পারেন

    ব্যাঙ্ক বন্ধ থাকলেও গ্রাহকরা ডিজিটাল ব্যাঙ্কিং, ইউপিআই, আইএমপিএস এবং নেট ব্যাঙ্কিং ব্যবহার করে আর্থিক লেনদেন করতে পারেন। ছুটির দিনেও সমস্ত অনলাইন পরিষেবা চালু থাকে। আপনি ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে আপনার অনলাইন কাজ সম্পন্ন করতে পারেন। আপনি এটিএম ব্যবহার করে নগদ টাকা তুলতে পারেন। এছাড়াও আপনি ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহার করে ডিজিটাল পেমেন্ট করতে পারেন। নেট ব্যাঙ্কিং ২৪x৭ উপলব্ধ। যেকোনও সমস্যার জন্য আপনি ব্যাঙ্কের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন।
  • Link to this news (আজ তক)