• ওয়েব সিরিজের 'ফুলেরা' পুরুলিয়ার এই গ্রাম, ভোট বয়কট গ্রামবাসীর
    আজ তক | ৩০ এপ্রিল ২০২৬
  • বাংলায় শেষ হয়েছে বিধানসভা নির্বাচন। আগামী ৪ মে ফলপ্রকাশ করবে নির্বাচন কমিশন। তার আগে সামনে এল একটি অন্য ধরনের খবর। নিজেদের দাবি না মেটার প্রতিবাদে ভোটই বয়কট করলেন গ্রামবাসীরা। পুরুলিয়ার জয়পুর বিধানসভার  ১৬৩ নম্বর হরতান বুথে এই কাণ্ড ঘটেছে। এই বিধানসভায় নির্বাচন ছিল প্রথম দফায়, গত ২৩ এপ্রিল। কিন্তু তীব্র ক্ষোভ নিয়ে ভোট বয়কট করেছেন ১৬৩ নম্বর হরতান বুথের ভোটাররা। ফলে ওই বুথে ভোটদানের হার রয়েছে '০' শতাংশ।

    কেন এমন সিদ্ধান্ত?

    ফরোওয়ার্ড ব্লক প্রার্থীর অভিযোগ, "ওই এলাকার মানুষ দীর্ঘদিন ধরেই রাস্তা করে ঠিক করার দাবি করে আসছিলেন। কিন্তু রাস্তা ঠিক না হওয়ায় ওরা এককাট্টা হয়ে ভোট বয়কট করেছে। রাস্তা ঠিক না হলে পঞ্চায়েত ভোটও বয়কট করার হুমকি দিয়েছেন ওই এলাকার বাসিন্দারা।"  তিনি জানান, ওই রাস্তাটি অনেকটা লম্বা। পঞ্চায়েত একা হাতে পুরো কাজটি করতে পারবে না।  

    তৃণমূল প্রার্থী অর্জুন মাহাতোও  ১৬৩ নম্বর হরতান বুথে ভোট না পড়ার কথা মেনে নিয়েছেন। তবে তিনি দাবি করেছেন, ভোটের হার একেবারে ০ শতাংশ নয়। পোস্টাল ব্যালটে ওই এলাকা থেকে কিছু ভোট পড়েছে। তিনি বলেন, "ওই এলাকার মানুষের দাবি ছিল ভোটের আগেই ওই রাস্তাটি করে দিতে হবে। কিন্তু ওই রোডে কিছু জায়গা রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের। ফলে ওই রাস্তা তৈরিতে জটিলতা রয়েছে। বন বিভাগের সঙ্গে আমাদের কথা হয়েছে, ওই এলাকায় রাস্তা হবে। কিন্তু কিছুটা সময় লাগবে। তবে ওই গ্রামের মানুষের দাবি, ভোটের আগেই রাস্তা করে দিতে হবে। তা না হওয়ায় ওই বুথের বাসিন্দারা ভোট বয়কট করেছেন।"

     
  • Link to this news (আজ তক)