• ‘ছাব্বিশে ২২৬ পার’, এক্সিট পোল উড়িয়ে প্রত্যাবর্তন-বার্তা মমতার, তোপ বিজেপিকেও
    প্রতিদিন | ৩০ এপ্রিল ২০২৬
  • পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? ছাব্বিশের বিধানসভা ভোট শেষ হতেই এনিয়ে কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে। একাধিক সংস্থা এক্সিট পোলে নানারকম ইঙ্গিত দিয়েছে। তবে পরিবর্তনের পাল্লা সামান্য ভারী। এসব উড়িয়ে অবশ্য চতুর্থবার বড়সড় ব্যবধানে জয় নিয়ে আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দীর্ঘ ৯ মিনিটের ভিডিও বার্তায় তাঁর সাফ কথা, ”ছাব্বিশে আমরা ২২৬ আসন পাব, সেটা ২৩০-ও হতে পারে।” এবার বঙ্গজয়ের লক্ষে ঝাঁপিয়ে পড়া কেন্দ্রের ক্ষমতাসীন সরকারকেও তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো। তাঁর অভিযোগ, বিজেপি টাকা দিয়ে, ক্ষমতার চাপ দিয়ে নিজেদের এগিয়ে রাখা এক্সিট পোল তৈরি করেছে। ‘গদি মিডিয়া’র কথাও বললেন। এক্সিট পোলকে বেশি গুরুত্ব নয়, ছাব্বিশে তৃণমূলই ফের সরকার গঠন করবে, এমনই আত্মপ্রত্যয়ের সুর মমতা বন্দ্যোপাধ্যায়।

    [প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
  • Link to this news (প্রতিদিন)