শুক্রবার মে দিবসের ছুটি, সঙ্গে বুদ্ধ পূর্ণিমারও ছুটি। মেট্রো পরিষেবায় কাটছাঁট। ব্লু লাইন, গ্রিন লাইন ও ইয়েলো লাইনে আগামিকাল সংখ্যায় কম মেট্রো চলবে। বৃহস্পতিবারই তা জানিয়ে দেওয়া হয়েছে।
ব্লু লাইনে (শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী ও নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামগামী) অন্যান্য দিন ২৭২টি মেট্রো চলে। সেখানে শুক্রবার ২৪৪টি (১২২ আপ + ১২২ ডাউন) মেট্রো চলবে। প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না।
গ্রিন লাইনে (সেক্টর ফাইভ থেকে হাওড়া) শুক্রবার ২২৮টি মেট্রোর পরিবর্তে ২০৪টি (১০২ আপ + ১০২ ডাউন) মেট্রো চলবে। প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন হবে না।
ইয়েলো লাইনে (নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দরগামী) ১২০টির বদলে ৯২টি (৪৬ আপ + ৪৬ ডাউন) মেট্রো চলবে। এখানেও প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন হবে না। অরেঞ্জ লাইন ও পার্পল লাইনে স্বাভাবিক পরিষেবা চালু থাকবে।