আজকাল ওয়েবডেস্ক: আইএসসি পরীক্ষায় দেশের মধ্যে প্রথম, ৪০০-র মধ্যে পেয়েছেন ৪০০ নম্বর! ব্যারাকপুরের সেই অনুষ্কা ঘোষ জানালেন যে, তিনি বামপন্থী। এমনকি যোগ দিতে চান রাজনীতিতেও।
পানিহাটির সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের ছাত্রী অনুষ্কা ঘোষ জানিয়েছেন, তিনি সঠিক সময়ে সক্রিয় রাজনীতিতে যোগ দিতে আগ্রহী। যে বিষয়গুলি এখন ঠিক নেই, সেগুলি শুধরে ফেলার চেষ্টা করতেই তাঁর চেষ্টা থাকবে।
অনুষ্কা জানিয়েছেন, তিনি বামপন্থায় বিশ্বাস করেন। নিজেকে বামপন্থী হিসেবে চিহ্নিত করেতেও ভালবাসেন। তবে বামপন্থী হলেও বামেরা যে সবকিছু ঠিক করছে বা বামেদের সবকিছু ঠিক, এরকম ধারণা পোষণ করেন না আইএসসি টপার। বরং সবকিছু যাচাই করে দেখাতেই বেশি মনযোগী অষ্টাদশী বঙ্গকন্যা।