মে মাসে রাজ্যজুড়ে ট্রেনের রুট পরিবর্তন, কবে-কোন স্টেশন থেকে? দেখে নিন
আজ তক | ০১ মে ২০২৬
রেললাইনের কাজ ও অবকাঠামোর উন্নতির জন্য মাঝে মধ্যেই ট্রেনের টাইম টেবিলের পরিবর্তন করে থাকে রেল। এবার ট্রেনের রুট বদল করা হচ্ছে। মে মাসজুড়ে দেশের একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের রুটে পরিবর্তন করা হচ্ছে।
জৌনপুর স্টেশনের ইয়ার্ড রিমডেলিংয়ের জন্য প্রি-নন ইন্টারলক/নন ইন্টারলক কাজ করা হবে। ফলে পূর্ব মধ্য রেলওয়ের আওতাধীন অনেক ট্রেনের রুটে পরিবর্তন আনা হয়েছে।
পূর্ব মধ্য রেলের সিপিআরও সরস্বতী চন্দ্র জানিয়েছেন, সমস্তিপুর ডিভিশনের মুজফ্ফরপুর–ভালসাড এক্সপ্রেস এবং রক্সৌল–আনন্দ বিহার টার্মিনাল এক্সপ্রেস-এর রুট পরিবর্তন করা হয়েছে। এছাড়াও রাউনি–গোন্ডিয়া এক্সপ্রেস, পাটনা–কোটা এক্সপ্রেস, শালিমার–গোরখপুর এক্সপ্রেস, কলকাতা–গাজিপুর সিটি এক্সপ্রেস, টাটানগর–অমৃতসর এক্সপ্রেস, ইন্দোর–পাটনা এক্সপ্রেস, মালদা টাউন–গোমতীনগর এক্সপ্রেস, পুরুলিয়া–আনন্দ বিহার টার্মিনাল এক্সপ্রেস ও
পাটনা–গোমতীনগর বন্দে ভারত এক্সপ্রেস টাইমে চললেও নির্দিষ্ট কিছু স্টেশন এড়িয়ে বিকল্প রুটে চলবে।
পশ্চিমবঙ্গের একাধিক ট্রেনেও রুট বদল করা হয়েছে। যেমন-
১২, ১৯ ও ২৬ মে ২০২৬-এ শালিমার থেকে ছাড়া শালিমার-গোরক্ষপুর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন–বারাণসী জংশন–বারাণসী সিটি–আউনঢিহার হয়ে চলবে। এর ফলে জৌনপুর স্টেশনে এই ট্রেনের আর স্টপেজ থাকবে না।
৭, ১৪ ও ২১ মে ২০২৬-এ কলকাতা থেকে ছাড়াকলকাতা গাজিপুর সিটি এক্সপ্রেস পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন–বারাণসী জংশন–বারাণসী সিটি হয়ে চলবে। এই পরিবর্তনের ফলে জৌনপুরে থামবে না ট্রেনটি।
একইভাবে ৭, ১৪ ও ২১ মে মালদা টাউন থেকে ছাড়া মালদা টাউন-গোমতীনগর এক্সপ্রেস, জাফরাবাদ–সুলতানপুর–অযোধ্যা ক্যান্ট হয়ে চলবে। ফলে জৌনপুর, শাহগঞ্জ ও অযোধ্যা ধাম স্টেশনে স্টপেজ থাকবে না।
এছাড়া ৮, ১৫ ও ২২ মে পুরুলিয়া থেকে ছাড়া পুরুলিয়া-আনন্দবিহার, লখনউ–সুলতানপুর–জাফরাবাদ হয়ে চলবে এবং অযোধ্যা ক্যান্ট স্টেশনে থামবে না।