• Breaking News Live: শহরের স্ট্রংরুমগুলিতে আরও বাড়ানো হলো নিরাপত্তা
    এই সময় | ০১ মে ২০২৬
  • বৃহস্পতিবার রাতে স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে তৃণমূল প্রশ্ন তোলার পরে ধুন্ধুমার বেঁধে যায় উত্তর কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে। তার পরে এ দিন দেখা গেল আরও নিরাপত্তা বাড়ানো হলো এই স্ট্রংরুমে। নিরাপত্তা বাড়ানো হয়েছে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রংরুমেও। এই স্ট্রংরুমেই রয়েছে ভবানীপুর কেন্দ্রের ইভিএম।

    বিভিন্ন জেলায় কাউন্টিং সেন্টারগুলি ঘুরে দেখবেন পুলিশ অবজ়ার্ভার হিমাংশু কুমার লাল, পিএসও যোগেশ কুমার সহ ১০ জন আধিকারিক। সন্ধ্যেবেলা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এসে রিপোর্ট দেবেন।

    দুষ্কৃতীদের অস্ত্রের কোপে গুরুতর আহত এক ব্যক্তি। বৃহস্পতিবার রাত ৮ টা নাগাদ ঘটনাটি ঘটেছে মহিষাদলের রঙ্গীবসান শীতলা মন্দির এলাকায়। আহত ব্যক্তির নাম কার্তিক দাস। ঘটনার প্রতিবাদে মহিষাদল গেঁওখালি রাজ্য সড়ক অবরোধ করে স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মহিষাদল থানার পুলিশ। অবরোধ তুলে দেয়।

    ভোট মিটতেই দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের। কলকাতাতেই সিলিন্ডার পিছু বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল সব থেকে বেশি। সিলিন্ডার পিছু ৯৯৪ টাকা করে দাম বাড়ানো হলো। নতুন দাম দাঁড়াল ৩,২০৮ টাকা। মুম্বই ও দিল্লিতেও বেড়েছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম।

    মধ্যপ্রদেশে জবলপুরের বরগী বাঁধে একটি ক্রুজ ডুবে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭। ক্রুজে ছিলেন ৩১ জন যাত্রী। তাদের মধ্যে এখনও পর্যন্ত ১৫ জনকে উদ্ধার সম্ভব হয়েছে। বাকিদের খোঁজে এখনও চলছে তল্লাশি।

  • Link to this news (এই সময়)