• অটোয় ইভিএম, বিক্ষোভ দেখালেন বিজেপি প্রার্থী
    বর্তমান | ০১ মে ২০২৬
  • সংবাদদাতা, বারুইপুর: ভোটের পরে অটোয় চাপিয়ে ডিসিআরসিতে ইভিএম নিয়ে যাওয়ার সময় অটো আটকে বিক্ষোভ দেখালেন কুলতলির বিজেপি প্রার্থী মাধবী মহলদার সহ বিজেপি কর্মীরা। এর জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। বিজেপি প্রার্থীর অভিযোগ, নিরাপত্তা ছাড়া তৃণমূলের মদতে ইভিএম মেশিন বদল করার জন্য অটো চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এমনকি, কোনো কেন্দ্রীয় বাহিনী রাখা হয়নি। বিজেপি প্রার্থী সোশ্যাল মিডিয়াতেও ঘটনা নিয়ে ভিডিয়ো পোস্ট করেন। কুলতলি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কুলতলির তৃণমূল প্রার্থী গণেশচন্দ্র মণ্ডল বলেন, ইভিএম নিয়ে যাওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। মিথ্যা নাটক করছে বিজেপি। উল্লেখ্য, কুলতলির জামতলা ভগবানচন্দ্র হাই স্কুলে ছিল ডিসিআরসি। 

    অন্যদিকে, ক্যানিং পূর্ব বিধানসভার মঠেরদিঘিতে বিজেপি কর্মীদের মারধরের প্রতিবাদে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বারুইপুর পুলিশ জেলা সুপারের অফিসে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)