• গয়া থেকে ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা, মর্মান্তিক পরিণতি একই পরিবারের চার জনের
    এই সময় | ০১ মে ২০২৬
  • হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের। একটি ছোট লরির সঙ্গে ডাম্পারের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে শুক্রবার সকালে। মৃতদের নাম পরিতোষ কীর্তনীয়া (৫৯), কাজল কীর্তনীয়া (৫৫) এবং তাঁদের দুই মেয়ে ফুলী মুখোপাধ্যায় (৩৩), মিঠু বাগ (৩১)। দুর্ঘটনায় আরও পাঁচ জন গুরুতর জখম হয়েছেন। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডানকুনি এলাকা থেকে একটি পরিবার ও তাঁদের আত্মীয়-স্বজন মিলে মোট ১০ জন সদস্য গয়ায় পিন্ডদান করতে গিয়েছিলেন। এ দিন ভোরে একটি ছোট লরিতে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সিঙ্গুরের রতনপুরে ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে। ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। গুরুতর আহত হন গাড়ির চালক-সহ মোট ১০ জন।

    আহতদের উদ্ধার করে তড়িঘড়ি সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে চার জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অন্য দিকে ঘটনায় আহত ৬ জনের মধ্যে ৫ জনকে সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টার থেকে ওয়ালশ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতের মধ্যে একজন শিশুকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

  • Link to this news (এই সময়)