• পুর নিয়োগ মামলায় ফের ইডির তলব— ভোট গণনার দু’দিন পর হাজিরার নির্দেশ রথীন ঘোষকে
    দৈনিক স্টেটসম্যান | ০১ মে ২০২৬
  • পুর নিয়োগ দুর্নীতির মামলায় রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী বুধবার তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তদন্তকারী সংস্থার দপ্তরে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

    ভোটের আগে একাধিকবার তাঁকে তলব করা হলেও, নির্বাচনী কাজে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে সে সময় হাজিরা দেননি মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী রথীন ঘোষ। পরে তিনি কেন্দ্রীয় সংস্থার কাছে আবেদন জানান, ভোটপর্ব শেষ হওয়ার পর তাঁকে ডাকা হোক। সেই আবেদনে সম্মত হয়ে

    আগামী সোমবার রাজ্যে ভোট গণনা রয়েছে। তার ঠিক দু’দিন পরেই তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে, যা ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

    উল্লেখ্য, এই একই মামলায় রাজ্যের আর এক মন্ত্রী সুজিত বসুকেও তলব করেছিল তদন্তকারী সংস্থা। তিনিও প্রথমে হাজিরা দেননি। পরে আদালতের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট দিনে তদন্তকারীদের মুখোমুখি হন তিনি।

    এর আগেও এই মামলায় রথীন ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ২০২৩ সালের অক্টোবরে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। অন্যদিকে, ২০২৪ সালের জানুয়ারি এবং ২০২৫ সালের অক্টোবরে সুজিত বসুর দপ্তর ও বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হয়।

    এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে। ভোট গণনার ঠিক আগে এবং পরে এই ধরনের তলবকে ঘিরে শাসক ও বিরোধী শিবিরে চাপানউতোর তীব্র হচ্ছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)