• Breaking News LIVE: সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত ১
    এই সময় | ০২ মে ২০২৬
  • ভয়াবহ পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে হুগলির সিঙ্গুরের গোপালনগর এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের ডানকুনিগামী লেনে। জানা গিয়েছে, শনিবার ভোরে জাতীয় সড়কে দুই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত হন এক ব্যক্তি। এরপরেই জাতীয় সড়কে অন্যান্য গাড়িগুলির গতিবেগ কমে গেলে চলন্ত গাড়িতে ধাক্কা মারে একটি বালিবোঝাই লরি। দাউদাউ করে জ্বলে ওঠে লরিটি। কেবিনের মধ্যেই পুড়ে মৃত্যু হয় চালকের। মৃত চালকের পরিচয় এখনও জানা যায়নি।

    ভোটগণনার আগে রাজ্যের সমস্ত গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা জারি করেছে নির্বাচন কমিশন। এ বার তার মধ্যেই বারাসত গভর্নমেন্ট কলেজের মধ্যে স্ট্রং-রুমের সিসিটিভি বন্ধের অভিযোগ উঠল। 

    বেসরকারি নেশামুক্তি কেন্দ্রে ভর্তি থাকা এক রোগীকে মারধর করে মেরে ফেলার অভিযোগ উঠল কর্তৃপক্ষের বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ২ নম্বর ওয়ার্ডের বালুরঘাট ক্লাব ভবনে থাকা একটি বেসরকারি নেশামুক্তি কেন্দ্রে। জানা গিয়েছে, মৃত যুবকের নাম ইসরাফুল হক (২৬)। তাঁর বাড়ি উত্তর দিনাজপুর জেলার চোপড়াতে।  

    এক দিনের বিরতির পরে ফের রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা শোনাল আবহাওয়া দপ্তর। শনিবার দক্ষিণবঙ্গের দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় তুলনামূলক ভাবে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    নির্মীয়মাণ ব্রিজের উপর দিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনা। ব্রিজ ভেঙে পড়ে গিয়ে মৃত্যু হলো তিন শ্রমিকের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে জম্মুর বানতালাও এলাকাতে। ঘটনার তদন্ত করছে পুলিশ। এক শ্রমিকের দেহ উদ্ধার করা হলেও দু’জন শ্রমিক এখনও নিখোঁজ। 

    দ্বিতীয় দফার ভোটে দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় EVM বিকৃতির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে শনিবার দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে রিপোলিংয়ের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। শুক্রবারের সেই নির্দেশ মেনেই দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১১টি বুথে এবং ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের ৪টি বুথে পুনর্নির্বাচন শুরু হয়েছে। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। 

  • Link to this news (এই সময়)