• ভোটের রেজাল্টের দিন কলকাতায় কোন রাস্তা বন্ধ, কোনটি খোলা? ট্র্যাফিক আপডেট রইল
    আজ তক | ০২ মে ২০২৬
  • বিধানসভা ভোট গণনার দিন কলকাতার একাধিক রাস্তায় ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা হবে বলে জানাল কলকাতা পুলিশ। বিশেষ করে স্ট্রংরুম সেন্টারগুলির চত্বরে ভোর ৫টা থেকে রাত ১০ পর্যন্ত গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে অথবা নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। 

    একাধিক রাস্তায় ট্র্যাফিক নিয়ন্ত্রণ

    কলকাতা পুলিশ জানিয়েছে, জাজেস কোর্ট রোড ও আলিপুর রোড ক্রসিংয়ে পূর্বমুখী যান চলাচলে বিধিনিষেধ থাকবে। একইভাবে জাজেস কোর্ট রোড ও বেকার রোড সংলগ্ন এলাকায় উত্তর ও দক্ষিণমুখী যান চলাচলেও নিয়ন্ত্রণ জারি করা হবে। হেস্টিংস হাউস কমপ্লেক্সে নির্বাচন সংক্রান্ত গাড়িগুলি ঢুকবে জাজেস কোর্ট রোড দিয়ে, বেরোবে আলিপুর রোড দিয়ে। আলিপুর রোডের উত্তরমুখী যান চলাচল প্রয়োজন অনুযায়ী চেতলা সেন্ট্রাল রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হতে পারে।

    অকল্যান্ড রোড দুই দিক থেকেই ‘নো এন্ট্রি’

    প্রয়োজন অনুযায়ী, অকল্যান্ড রোড থেকে কিরণশঙ্কর রায় রোড পর্যন্ত স্ট্র্যান্ড রোডে যান চলাচল বন্ধ রাখা হতে পারে। লর্ড সিনহা রোডেও একইভাবে নিয়ন্ত্রণ জারি হতে পারে, যদিও নির্বাচন ও নির্দিষ্ট পরিষেবা সংক্রান্ত গাড়ি চলাচল করতে পারবে।

    লর্ড সিনহা রোডে যান চলাচল বন্ধ করা হতে পারে
  • Link to this news (আজ তক)