মগরাহাট পশ্চিমের উত্তর ইয়ারপুর প্রাথমিক বিদ্যালয় (রুম ২), নজরা প্রাথমিক বিদ্যালয় (রুম ১ ও ২), দেউলা প্রাথমিক বিদ্যালয় (রুম ১), ঘোলা নয়াপাড়া গার্লস হাই মাদ্রাসা (রুম ২), একতারা মালয়া প্রাথমিক বিদ্যালয় (রুম ১ ও ২), একতারা মালয়া ধোড়া প্রাথমিক বিদ্যালয় (রুম ১), বাহিরপুয়া কুরকুরিয়া প্রাথমিক বিদ্যালয় (রুম ১, ২, ৩)-এ সকাল থেকেই ভোট দিতে এসেছেন ভোটাররা।
ডায়মন্ড হারবার (Diamond Harbour)-এর কোন কোন নম্বর বুথে ভোট চলছে?
এদিন সকাল থেকেই ভোটকেন্দ্রগুলির বাইরে দেখা গিয়েছে লম্বা লাইন। বুথ নং ১৯৪- হরিদেবপুর প্রাথমিক বিদ্যালয়ে সকাল পৌনে ৭টাতেই দেখা গিয়েছে ভোটারদের লম্বা লাইন। সারিবদ্ধ ভাবে ভোট দিতে সামিল হতে দেখা গিয়েছে ভোটারদের। একইচিত্র মগরাহাট পশ্চিমের উত্তর ইয়ারপুর প্রাথমিক বিদ্যালয় (রুম ২)-তেও। এখানে ইতিমধ্যেই দলে দলে মহিলা পুরুষেরা ভোট দিতে লাইন দিয়েছেন। পুরুষ ও মহিলাদের লাইন রয়েছে আলাদা।
ফলতায় কী পুনর্নিবাচন হবে?
ইভিএমে টেপ বিতর্কে ফলতার ৩০টি বুথে পুনর্নির্বাচনের প্রস্তাব দেন পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। তবে ফলতায় পুনর্নির্বাচনের প্রসঙ্গে কমিশনের তরফে কিছু জানানো হয়নি। BJP নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ফলতার কমপক্ষে ৬০টি বুথে পুনর্নিবাচন করা উচিত।