• তৃণমূল কংগ্রেসের আর্জিকে স্বীকৃতি সুপ্রিম কোর্টের, গণনায় থাকবেন রাজ্য সরকারি কর্মীরাও
    এই সময় | ০২ মে ২০২৬
  • সোমবার, ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা। ভোট গণনার সময়ে শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যাতে রাখা না হয়, তাঁদের সঙ্গে যাতে রাজ্য সরকারি কর্মচারীরাও থাকেন, তৃণমূল কংগ্রেসের তরফে সেই আর্জি জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে। শনিবার সেই শুনানির জন্য বিচারপতি পি এস নরসিমহা ও বিচারপতি জয়মাল্য বাগচীর বিশেষ বেঞ্চ গড়া হয়। তৃণমূলের তরফে এ দিন আদালতে জানানো হয়, শুধুমাত্র একটি পুল থেকে (কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে থেকে) অফিসার নিয়োগ করা যায় না। গণনায় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ক্যাডার থেকে সমসংখ্যক অফিসার রাখা হোক। এই আবেদনের প্রেক্ষিতে বিচারপতিদের বেঞ্চ নির্দেশ দেয়, নির্বাচন কমিশনের ১৩ এপ্রিলের সার্কুলার অনুযায়ী পুল তৈরি করতে হবে। অর্থাৎ, কেন্দ্র ও রাজ্যের অফিসারদের মিলিয়েই পুল তৈরি করতে হবে। এই নিয়ম মেনে চলতে হবে কমিশনকে। এই নির্দেশে তৃণমূলের আবেদনকেই স্বীকৃতি দেওয়া হলো বলে মত আইনজীবীদের একাংশের।

  • Link to this news (এই সময়)