• স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ, ফেরার স্বামী
    বর্তমান | ০২ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: গলা কেটে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাাটি ঘটেছে বহরমপুরের জীবননগরে। মৃতের নাম জেসমিনা বিবি (৩৮)। অভিযুক্ত স্বামীর নাম তাসিরুল শেখ। তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

    আজ, শনিবার  সকালে জেসমিনা বিবিকে  রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশকে খবর দেন তাঁরা। তাঁকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কিন্তু তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এরপর ময়নাতদন্তের জন্য দেহটিকে হাসাপাতালের মর্গে পাঠানো হয়। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত তাসিরুল শেখ। পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। 
  • Link to this news (বর্তমান)