• বচসার জেরে ছেলেকে খুন, অভিযুক্ত বাবা
    বর্তমান | ০২ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ছেলেকে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুরে। মৃতের নাম শাহজামাল মোল্লা (২৮)। ইসলামপুরের রাইপুরে স্থানীয় বাসিন্দা ছিলেন তিনি। স্থনীয়দের কাছ থেকে জানা গিয়েছে, গতকাল রাতে লাঠির আঘাতে তাঁর মৃত্যু হয়েছে। 

    পরিবারের দাবি, প্রায়শই মত্ত অবস্থায় বাড়িতে ফিরতেন ওই যুবক। লোকজনের সঙ্গে ঝগড়া করতেন। তা নিয়ে অশান্তি লেগেই থাকত পরিবারে। 

    অভিযোগ, তা নিয়েই গতকাল রাতে বাবার সঙ্গে ছেলের বচসা শুরু হয়। সে সময় রাগের মাথায় ছেলেকে লাঠি দিয়ে মারতে শুরু করেন বাবা। এক সময় মাটিতে পড়ে যান যুবক। লাঠির আঘাত লাগে তাঁর  মাথায়। রক্ত বেরোতে থাকে। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় লোকজন। রক্তাক্ত অবস্থায় আক্রান্ত যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাচ্ছেন তাঁরা। যদিও শেষরক্ষা হয়নি। চিকিৎসক তাঁকে  মৃত ঘোষণা করেন। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নামলা দায়েরের মাধ্যমে তদন্ত শুরু করেছে তারা। 
  • Link to this news (বর্তমান)