• গোটা ফলতায় ফের ভোট, সব বুথে রিপোলের সিদ্ধান্ত কমিশনের
    এই সময় | ০৩ মে ২০২৬
  • Big Breaking: ফলতা বিধানসভা কেন্দ্রে নতুন করে ভোট। ফলতা বিধানসভার সব ভোটকেন্দ্রে নতুন করে ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। ২১ মে, সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। ২৪মে ভোট গণনা হবে।

    নির্বাচন কমিশনের নির্দেশ ফলতা বিধানসভার ২৮৫টি পোলিং স্টেশনেই নতুন করে ভোটগ্রহণ করা হবে। সব অক্সিলিয়ারি পোলিং স্টেশনে নতুন করে ভোট নেওয়া হবে। অর্থাৎ ৪মে, বাংলায় ২৯৩টি আসনের ভোটের ফল প্রকাশ করা হবে। বাদ থাকবে ফলতা। বাংলার সাম্প্রতিক নির্বাচনী ইতিহাসে এই সিদ্ধান্ত কার্যত নজিরবিহীন।

    দ্বিতীয় দফায় অর্থাৎ ২৯ এপ্রিল, ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ছিল। সে দিন ফলতার নানা বুথে ভোটগ্রহণে বাধা, ইভিএম-এ স্টিকার সাঁটিয়ে রাখার অভিযোগ উঠেছিল। বেশ বড় অংশের বাসিন্দাদের ভোট দিতে না দেওয়ার অভিযোগ উঠেছিল। তারপর থেকেই ফলতার পুনর্নিবাচনের দাবি উঠতে থাকে। ভোটের পরদিন ফলতার বেশ কিছু জায়গায় ভোট দিতে না দেওয়ার প্রতিবাদ করে রাস্তা অবরোধের ঘটনা ঘটে। শুক্রবার রাতে রাজ্যের স্পেশাল রোল অবজ়ার্ভার সুব্রত গুপ্ত জানিয়েছিলেন, ফলতা নিয়ে একাধিক অভিযোগ এসেছে। সেগুলি বাছবিচার করে দেখা হচ্ছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তারপরে শনিবার রাতে কমিশন নির্দেশ দেয় গোটা ফলতার সর্বত্র নতুন করে ভোট নেওয়া হবে। শনিবার মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের বেশ কিছু বুথে পুনর্নির্বাচন ছিল।

  • Link to this news (এই সময়)