ফলতায় পুনর্নির্বাচনের ঘোষণা কমিশনের, ফলপ্রকাশ ২৪ মে
আজ তক | ০৩ মে ২০২৬
জল্পনা ছিলই। শনিবার রাতে এল খবর। দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভায় পুনর্নির্বাচনের ঘোষণা করল নির্বাচন কমিশন। ২১ মে গোটা ফলতায় পুনর্ভোট। ফলপ্রকাশ ২৪ মে। ফলতা বিধানসভা কেন্দ্রে পুরো ভোটগ্রহণই বাতিল করা হয়েছে। ফলে ৪ মে বাকি ২৯৩ বিধানসভারই ফলপ্রকাশ হবে।
পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট দিল্লিতে পাঠান তিনি। ওই রিপোর্টে ফলতাও ছিল। সূত্রের খবর, স্ক্রুটিনিতে দেখা গিয়েছে।ফলতার একাধিক বুথেই ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছিল। বেশ কয়েকটি বুথে ইভিএমে ছিল টেপ লাগানো।
প্রিসাইডিং অফিসার দুপুর ১টায় জানান টেপ খুলে দেওয়া হয়েছে। এর মধ্যে ৫৮ শতাংশের কাছাকাছি ভোট পড়ে গিয়েছিল ওই কেন্দ্রে। স্ক্রুটিনি রিপোর্ট খতিয়ে দেখার পর গোটা ফলতার ২৮৫টি ভোটকেন্দ্রেই পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে কমিশন।