• কেরল: মুখ্যমন্ত্রী নিয়ে ধন্দ কাটালেন আইইউএমএল
    বর্তমান | ০৩ মে ২০২৬
  • কোঝিকোড় (পিটিআই): কেরলের মুখ্যমন্ত্রী পদে কংগ্রেসের বিশেষ কোনো নেতাকে সমর্থনের কথা দলের তরফে জানানো হয়নি। ধন্দ ও বিভ্রান্তি কাটাতে শনিবার একথা বললেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের (আইইউএমএল) নেতা এম কে মুনির। এর আগে কংগ্রেসের এই শরিকদলের রাজ্য সভাপতি পানাক্কাড় সউদ সাদিক আলি শিহাব থাঙ্গাল বলেছিলেন, কেরলের বিধানসভা ভোটে ইউডিএফ শিবির লড়াই চালিয়েছে কংগ্রেস নেতা ভি ডি সতীশনের নেতৃত্বে। ওই মন্তব্যের পরই জল্পনা ছড়ায়, মুখ্যমন্ত্রী পদের জন্য সতীশনকে সমর্থন জানাচ্ছে আইইউএমএল। সেই আবহেই এদিন মুনির দলের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে বিশেষ কোনো পছন্দের কথা বলেননি দলের রাজ্য সভাপতি থাঙ্গাল। বরং তিনি বলেছেন, এবিষয়ে সিদ্ধান্ত কংগ্রেস হাইকমান্ডকেই নিতে হবে। 
  • Link to this news (বর্তমান)