• জম্মুতে ভাঙল সেতুর একাংশ, মৃত ৩
    বর্তমান | ০৩ মে ২০২৬
  • শ্রীনগর: মেরামতের সময় জম্মুতে ভেঙে পড়ল সেতুর একাংশ। শুক্রবার এই ঘটনায় মৃত ৩। আহত ১ জন। জানা গিয়েছে, শুক্রবার জম্মুর বানতালাবে সেতুর একটি অংশ ভেঙে পড়ে। চাপা পড়ে যান বেশ কয়েকজন শ্রমিক। একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। বাকিদের খোঁজ মেলেনি। ঘটনার পরই সেখানে পৌঁছয় পুলিশ, সেনাবাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ, দমকল ও জরুরি পরিষেবা দপ্তর। ১২ ঘণ্টা ধরে চলে উদ্ধারকাজ। শনিবার সকালে ধ্বংসস্তূপের নীচ থেকে তিনজনের দেহ উদ্ধার করা হয়। শুক্রবার মধ্যরাতে ঘটনাস্থলে যান জম্মু ও কাশ্মীরের উপ মুখ্যমন্ত্রী সুরিন্দর কুমার চৌধুরী। দু’জন ইঞ্জিনিয়ারকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে রাজ্য সরকার। 
  • Link to this news (বর্তমান)