• শীর্ষ নেতৃত্বের নির্দেশ, আজ দেবতার থানে হত্যে দেবেন বিজেপির প্রার্থীরা, সব শেষ হওয়ার আগে ভগবানকেই সবাই ডাকে, কটাক্ষ তৃণমূলের
    বর্তমান | ০৩ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার বেলা কিছুটা গড়ালেই স্পষ্ট হয়ে যাবে রাজ্যের অষ্টাদশ বিধানসভা নির্বাচনের ফলাফল। তবে ভোটগ্রহণ শেষ হতেই যথারীতি বুথফেরত সমীক্ষা বেরিয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেসব সমীক্ষাকে উড়িয়ে দিয়েছেন। তৃণমূল এই মুহূর্তে ইভিএম পাহারা দেওয়াতেই অগ্রাধিকার দিচ্ছে। আর বিজেপি ভগবানের শরণাপন্ন হচ্ছে। সমস্ত বিজেপি প্রার্থীকে বলে দেওয়া হয়েছে, তাঁরা যেন নিজেদের বিধানসভা এলাকার মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসেন। এই সুযোগে তাদের কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তারা বলছে, সবকিছু শেষ হওয়ার আগে ঠাকুরকেই ডাকে সবাই! 

    বিজেপির তরফে সমস্ত প্রার্থীকে বলা হয়েছে, তাঁরা যেন রবিবার নিজেদের বিধানসভা এলাকায় মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসেন। এর পাশাপাশি মহিলারা যেন নিজেদের এলাকার স্ট্রং রুমের বাইরে অবস্থান কর্মসূচি শুরু করেন। গণনার 

    আগের দিন বিজেপির এসব 

    কর্মসূচি নিয়ে তৃণমূলের বেলেঘাটার প্রার্থী কুণাল ঘোষ কটাক্ষ ছুড়ে দিয়েছেন। তৃণমূলের কর্মী-সমর্থকরা বলছেন, ওরা তো বিপুল টাকা 

    খরচ করে বুথফেরতত সমীক্ষা করিয়েছে। নির্বাচন কমিশনকেও ব্যবহার করেছে। বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে। কেন্দ্রীয় বাহিনী 

    ব্যবহার করেছে। তার উপর এখন ইভিএম কারচুপির চেষ্টাও শুরু করেছে। এত কিছু করার পরেও আবার নাকি পুজো দিতে হচ্ছে! তাও আবার দলীয় নির্দেশে। এত আত্মবিশ্বাস থাকলে আবার মন্দিরে যেতে হবে কেন? 

    কুণালবাবু বলছেন, ‘আমরা শুনেছি, রোগীর অবস্থা খুব খারাপ হলে ডাক্তারবাবুরা বলেন, এবার আপনারা উপরওয়ালাকে ডাকুন। ফলপ্রকাশের আগের দিন বিজেপির পুজো দেওয়ার বিষয়টি সেকথাই মনে করিয়ে দিচ্ছে।’ 
  • Link to this news (বর্তমান)