• নতুন জেলা জজ
    বর্তমান | ০৩ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা নগর দায়রা আদালতের মুখ্য বিচারক সুকুমার রায় উত্তর ২৪ পরগনার বারাসতে নতুন জেলা জজ হয়ে আসছেন। চলতি মাসে‌ই তিনি তাঁর দায়িত্বভার গ্রহণ করবেন। এর আগে তিনি কোচবিহার ও কালিম্পংয়ের জেলা জজ ছিলেন। পাশাপাশি তিনি ওয়েস্ট বেঙ্গল জুডিসিয়াল অ্যাকাডেমির ডাইরেক্টর ও বিধানসভার প্রধান সচিবের মতো গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। কিছুদিন কলকাতা নগর দায়রা (বিচারভবন) আদালতের মুখ্য বিচারক ছাড়াও এনআইএ’র বিশেষ আদালতের বিচারকের দায়িত্বে ছিলেন তিনি। 
  • Link to this news (বর্তমান)