• চায়ের দোকান থেকে অফিস! মানুষের এক্সিট পোলে এগিয়ে দিদিই
    বর্তমান | ০৩ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চায়ের দোকান কিংবা ফুটপাতের আড্ডা, বাস কিংবা লোকাল ট্রেন, সর্বত্র কান পাতলে একটা বাক্য ‘৪ মে কী হয়!’ অনেক হিসেব, অনেক কাটাছেঁড়া শুরু করে দিয়েছেন পাড়ার কাকু থেকে অফিসের বসেরা। কিন্তু সমস্ত আলোচনার শেষে এসে একটাই জায়গায় সকলে একমত, ‘দিদিই থাকবে মনে হয়!’ আর বুথ ফেরত সমীক্ষা? বাংলার ভোট ফলাফল নিয়ে গত কয়েক বছরের ‘এক্সিট পোল’ দেখে, সেসবের উপর অন্তত আম জনতার ভরসা নেই।

    গড়িয়াহাট চত্বরে এক বৃদ্ধ দোকানি বলছিলেন, ‘চারদিক শুনে যা মনে হচ্ছে, বিজেপি হয়তো ভালো করবে। কিন্তু দিদিই ক্ষমতায় থাকবে বলে মনে হয়।’ আবার চায়ের দোকানের আড্ডায় দুই ভদ্রলোক বলছিলেন, এখনকার বুথ ফেরত সমীক্ষায় কোনও ভরসা রাখা যায় না। বারবার ওরা ভুল প্রমাণিত হয়। ওরা বিজেপিকে ক্ষমতায় দেখাচ্ছে। তাই আরও বেশি করে মনে হচ্ছে, তৃণমূলই ক্ষমতায় আসবে। কিন্তু সংবাদমাধ্যমের সামনে তাঁরা মুখ খুলতে নারাজ। কিন্তু বেশিরভাগ মানুষই মুখ খুলতে চাননি। বরং, পরিচিতের মধ্যে আলোচনাতেই তাঁরা বেশি স্বচ্ছল। ধর্মতলাগামী বাসে যেতে যেতে দুই অফিসবাবুর আলোচনাও একই। তাঁরা বলছেন, যাই হয়ে যাক না কেন! বিজেপি বাংলায় সরকার গড়তে পারবে না। তৃণমূলই থাকবে। ঠিক কোন যাদুতে? তাঁদের আলোচনায় উঠে এলো, যাদু একটাই, সাম্প্রদায়িক দল বিজেপিকে কখনওই বাংলার মানুষ মেনে নেবে না। 

    চাঁদনি চক এলাকার এক ব্যবসায়ী বলছিলেন, এখানে দিদি ছাড়া কেউ আসবে না। মিলিয়ে নেবেন, আরও শক্তি বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ই সরকার গড়বেন। এসআইআর নিয়ে ক্ষোভ রয়েছে মানুষের মধ্যে। এদিন দেশপ্রিয় পার্ক এলাকায় দুপুরের খাবারের টেবিলে দুই বন্ধুর আলোচনায় উঠে এলো, আমরা চাই দিদিই আসুক। বিজেপির থেকে তৃণমূল অনেক ভালো। যে রাজ্যগুলোতে বিজেপি রয়েছে, তার হাল তো দেখতেই পাচ্ছি। সব মিলিয়ে সাধারণ মানুষের বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে থাকছে তৃণমূল। 
  • Link to this news (বর্তমান)