• ভোট গণনায় পুলিশ অবজার্ভার ৭৭ জন, ৪৩২ জন পর্যবেক্ষক; কোথায় সবথেকে বেশি ?
    আজ তক | ০৩ মে ২০২৬
  • আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু হবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলগণনা। এক এক করে ভাগ্য নির্ধারণ হবে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীদের। গণনার ঠিক একদিন আগে তালিকা দিয়ে নির্বাচন কমিশন জানিয়ে দিল, কোন জেলার জন্য কত জন গণনা পর্যবেক্ষক কাজ করবেন। 

    কোন জেলার জন্য কত জন গণনা পর্যবেক্ষক?

    কী কাজ করবেন পর্যবেক্ষকরা?

    কমিশন সূত্রে খবর, ওই পর্যবেক্ষকদের কাজ হবে গণনা প্রক্রিয়ায় সাহায্য করা। তা ছাড়া গণনাকেন্দ্রের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পর্যবেক্ষণের জন্য পুলিশ পর্যবেক্ষকও নিয়োগ করা হচ্ছে। প্রতিটি গণনাকেন্দ্রের জন্য এক জন করে পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। সব মিলিয়ে মোট ৭৭ জন পুলিশ পর্যবেক্ষককে নিয়োগ করা হয়েছে। তাঁদের কাজ গণনাকেন্দ্রের আশেপাশে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা দেখা। 

    কমিশন জানিয়েছে, সব মিলিয়ে ৪৩২ জন গণনা পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। যে সব বিধানসভা কেন্দ্রে একাধিক গণনাকক্ষ রয়েছে, সেখানে তাঁরা কাজ করবেন। আগে থেকে নিযুক্ত পর্যবেক্ষকদের সাহায্য করবেন তাঁরা।  

    তবে কমিশন জানিয়েছে, কোনও অবস্থাতেই পুলিশ পর্যবেক্ষকেরা গণনাকক্ষের ভিতরে প্রবেশ করতে পারবেন না। 
  • Link to this news (আজ তক)