• কোনও দলই ম্যাজিক ফিগার না পেলে ত্রিশঙ্কু হবে রেজাল্ট, কে গড়বে সরকার?
    আজ তক | ০৩ মে ২০২৬
  • পশ্চিমবঙ্গের জনগণ নিজেদের মতামত দিয়েছেন। এবার অপেক্ষা বিধানসভা ভোটের রেজাল্টের। সকলের প্রশ্ন, বাংলার মসনদে এবার কে বসতে চলেছে? পরিবর্তন হবে নাকি প্রত্যাবর্তন, তা নিয়ে অবশ্য কেমন ভাবে স্পষ্ট ইঙ্গিত দিতে পারেনি এগজিট পোলগুলি। ফলে কোন দল ১৪৮ অর্থাৎ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় আগে পৌঁছবে তা নিয়েই চলছে হিসেব-নিকেশ। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ৫ থেকে ১০টি আসন এদিক ওদিক হলেই ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা প্রবল। এমনটা হলে রাজ্যে সরকার গড়বে কে? 

    শাসকদল তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুড়েছে BJP। বাংলার মসনদ নিয়ে দড়ি টানাটানির মাঝে দু'পক্ষই সরকার গড়ার বিষয়ে আত্মবিশ্বাসী। কিন্তু দুই পক্ষের কোনও দলই যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পায়, সেক্ষেত্রে কী হবে? 

    রেজাল্ট ত্রিশঙ্কু হলে কে সরকার গড়বে?
    TMC এবং BJP, দু'পক্ষই ১২০-১৪০ আসনের মধ্যে থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলাদা আলাদা বুথ ফেরত সমীক্ষা। সেক্ষেত্রে এমনটা হলে কেউই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে না (১৪৮)। এমনটা হলেও তবেই সেটি ত্রিশঙ্কু বিধানসভা হবে। অর্থাৎ কোনও দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে না। 

    তবে এগজিট পোলকে ধ্রুব সত্য মনে করা অনুচিত। অনেক ক্ষেত্রে এগজিট পোলের রেজাল্ট মিললেও আবার একাধিক ভোটের ফলাফলের সঙ্গে বুথফেরত সমীক্ষা মেলেনি। 

    তবে এবার কোনও দলই যদি ১৪৮ আসন জিততে না পারে, সেক্ষেত্রে সংবিধানের নিয়ম অনুযায়ী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হবে। রাজ্যপাল একক সংখ্যাগরিষ্ঠ দলকে সেক্ষেত্রে সরকার গড়ার জন্য আহ্বান জানাবে। অর্থাৎ যে দলের আসনসংখ্যা নিরঙ্কুশ না হলেও বাকিদের তুলনায় বেশি থাকবে, তাদের ডাকা হবে লোকভবনে। 

    BJP যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পায় তবে ছোট ছোট দলগুলির জেতা প্রার্থীদের কাছে আবেদন জানাতে পারে তাদের সমর্থনের জন্য, এমনটা মনে করছেন রাজনৈতিক কারবারিদের একাংশ। তৃণমূলের ক্ষেত্রে এমনটা হলেও প্রস্তাব পেতে পারে নির্দল এবং কংগ্রেসের মতো দলগুলি। সেক্ষেত্রে কোনও জোট তৈরি হলে এবং তারা নিজেদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারলে, রাজ্যপাল তাদের সুযোগ দেবে সরকার গড়ার। বিধানসভায় নিজেদের পক্ষে আস্থা প্রমাণ করতে হবে সেই জোটকে। 

    তবে কোনও দলই যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারে সেক্ষেত্রে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। ফের নতুন করে ভোটেরও সম্ভাবনা তৈরি হতে পারে।
  • Link to this news (আজ তক)