• চলন্ত ট্রেনের জানলা বেয়ে বগির মাথায়, তারের সংস্পর্শে ছিটকে পড়লেন যুবক! পানাগড়ে হুলস্থুল
    প্রতিদিন | ০৩ মে ২০২৬
  • প্রতিদিনের মতো রাতে পানাগড় স্টেশনের প্ল্যাটফর্মে পৌঁছয় বিভূতি এক্সপ্রেস। স্বাভাবিক ছন্দে যাত্রীরা ট্রেন উঠছেন। কেউ কেউ নামছে। স্টেশনে ব্যস্ততা। হঠাৎ এক দৃশ্য দেখে ছন্দ কাটে। ট্রেনের সামনের দিকের বগির উপর শুয়ে যুবক। খবর দেওয়া হয় ট্রেন ম্যানেজারকে। তাঁকে নামতে অনুরোধ করতেই ইঞ্জিনের দিকে যেতে থাকেন যাত্রী। তাতেই বিপত্তি! তারের সংস্পর্শে আসতেই বিকট শব্দে ওই যুবক ছিটকে ইঞ্জিনের উপরে পড়েন। খবর পেয়ে ছুটে আসেন রেল পুলিশের আধিকারিক ও কর্মীরা। ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য হাওড়া থেকে দিল্লিগামী ট্রেন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

    শনিবার রাতের ঘটনা। যাত্রীরা জানিয়েছেন, যুবক হাওড়া স্টেশন থেকেই ট্রেনের সামনে বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের বগিতে চেপে যাত্রা করছিলেন। বর্ধমান স্টেশনের পর গলসি স্টেশনের কাছে তিনি গেটের সামনে চলে যায়। পানাগড় স্টেশন ঢোকার মুখে চলন্ত ট্রেনের জানালার রড ধরে সে বগির উপর উঠে যান। যাত্রীরা তার খোঁজ শুরু করেন। তারপরই তাঁকে ট্রেনের বগির উপর শুয়ে থাকতে দেখা যায়। ছুটে আসেন স্টেশন ম্যানেজার। ট্রেন দাঁড়িয়ে থাকে দীর্ঘক্ষণ। যুবককে নামানোর চেষ্ট করতেই, তিনি চলে যান ইঞ্জিনের সামনে। তখনই তারের সংস্পর্শে আসেন।

    এরপরই আহত অবস্থায় যুববকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তিনি সেখানে চিকিৎসাধীন। অন্যদিকে এই ঘটনায় সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। অবশ্য রাতেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়।
  • Link to this news (প্রতিদিন)