• ভয়াবহ আগুন দিল্লির বহুতলে, অগ্নিদগ্ধ হয়ে মৃত ৯
    বর্তমান | ০৪ মে ২০২৬
  • নয়াদিল্লি ৩ মে: রবিবার ভোরে দিল্লির শাহদারার বিবেক বিহার এলাকার একটি বহুতলে আগুন লেগে অন্তত ৯ জনের মৃত্যুর ঘটনা ঘটল। দমকলের প্রাথমিক অনুমান এসি মেশিনে বিস্ফোরণের জেরেই এই মর্মান্তিক ঘটনা।  বাড়িটি চারতলা। বিস্ফোরণের ঘটনাটি  ঘটে দ্বিতীয় তলে। এই ফ্লোর থেকেই ৫টি অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করেন দমকল কর্মীরা। বাড়ির অন্য তল থেকে উদ্ধার করা হয় আরও ৪ টি মৃতদেহ। ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। যাদের অনেকেরই অবস্থা সঙ্কটজনক। তারা গুরু তেগ বাহাদুর হাসপাতালে চিকিৎসাধীন। 

    ভোররাতে যখন বিস্ফোরণ ঘটে তখন বাড়ির সবাই ঘুমাচ্ছিলেন। ফলে কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে যায়। প্রথমে দ্বিতীয়তলে পরে ক্রমশ তৃতীয় ও চতুর্থ তলাতেও ছড়িয়ে পরে আগুন। সঙ্গে তীব্র ধোঁয়ায় ঢেকে যায় বাড়িটি।  অনেকেই প্রাণ বাঁচাতে বারান্দা থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। দমকলের ১৪টি  ইঞ্জিন প্রায় সাড়ে চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনণ আনে। ঠিক কি কারণে এই বিস্ফোরণ খতিয়ে দেখছেন পুলিশ ও দমকলের আধিকারিকেরা প্রথমিক ভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই বিস্ফোরণ ঘটেছে।  তবে অগ্নিদগ্ধ মৃতদেহগুলি ডিএনএ পরীক্ষা ছাড়া শনাক্ত করা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ। 
  • Link to this news (বর্তমান)